অতি সহজেই Indexing API দিয়ে গুগলে ইনডেক্স করে নিন
আপনি ব্লগে সহজেই ইন্ডেক্সিং করার জন্য একটি পদ্ধতি বা কৌশল অবলম্বন করতে পারেন। এই পদ্ধতিটি করতে বেশ কিছু ধাপ পার করে করে আপনাকে কাজগুলো সম্পন্ন করতে হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই । কারণ আপনার পোস্ট ইনডেক্সিংও প্রথম রেঙ্কে আসার জন্য এগুলো চালিয়ে যেতে হবে । তা না হলে আপনি ইন্ডেক্সিং কাজ না করেই এডসেন্স পাবেন না ।
আর এডসেন্স পাওয়ার জন্য আপনাকে তো কপিরাইট ফ্রি, অরিজিনাল ও ইউনিক কন্টেন্ট ব্যবহার করতে হবে। যাতে আপনার লেখার সাথে কারো লেখার না মিলে যায় ,এতে করে ট্রাফিকও বেশি আসবে। আর এর জন্য আপনাকে নিম্নোক্ত কাজ গুলি Google Cloud এ গিয়ে করতে হবে।
কাজের ধাপ সমূহ নিম্নে আলোচিত হলো
- Google Cloud একাউন্ট খোলা
- Service Account করা
- Enable Indexing API
- JSON ফাইল তৈরি করে Download
- Google Search Console Permission Setting করা
- Google Colab একাউন্ট এর কাজ
- Google Drive সংযোগ করণ
- Google Colab এ API Key Path আপডেট
- Post Indexing করণ
নিচের কাজের ধাপ সমূহ অনুযায়ী কাজ করুন
Indexing API সক্ষম করতে যা যা করতে হবে
প্রথম ধাপে, গুগল ক্রোম বের করে সার্চ করে লিখুন ক্লাউড কন্সোল । Google Cloud Console এ গিয়ে একটি প্রজেক্ট তৈরি করে নিন।
Service Account খুলুন
এরপর দ্বিতীয় ধাপে, একটি Service Account তৈরি করুন তারপর IAM & Admin বিভাগে গিয়ে ক্লিক করুন । Google Cloud Console-এ Indexing API সক্ষম করা এবং আপনার পরিষেবা অ্যাকাউন্ট সেট আপ করার পরে "APIs & Services" এ গিয়ে Google Cloud Console-এ, "APIs & Services" এ নেভিগেট করুন।
Indexing API Enable করুন
এবার "Enable APIs and Services" এ ক্লিক করুন। Indexing API সক্ষম হলে সার্চ বারে "Indexing API" অনুসন্ধান করুন। একবার খুঁজে পেলে, এটিতে ক্লিক করুন এবং "Enable" নির্বাচন করুন।
তৃতীয় ধাপে, এখানে একাউন্টের নাম লিখুন এবং তাতে Account ID লিখুন এবং Continue তে ক্লিক করুন। এবার অনুমতির জন্য মালিক বা Admin নির্বাচন করুন এবং Continue তে ক্লিক করুন এবং Done করুন।
JSON ফাইল Upload করণ
চতুর্থ ধাপে, JSON ফাইল তৈরি করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করে Manage Keys নির্বাচন করুন এবং Ad Key তে ক্লিক করুন। Create New Key নির্বাচন করুন এবং ফাইল ডাউনলোড করে রাখুন । File আপলোডের PDF দেওয়া রইল আপনারাও নিতে পারেন । যা আপনাদের প্রয়োজন পড়বে।
Indexing API File DOWNLOAD Here
Google Search Console এ Users এবং Permission Setting
এখানে আপনাকে আপনার ব্লগার সাইট টি বের করে Setting এ গিয়ে Users এবং Permission অপশন খুঁজে বের করতে হবে। তারপর Service Account Email কে Owner হিসেবে Add করতে হবে।
Google Colab সাইটে Notebook UploadGoogle Chrome ব্রাউজারে গিয়ে Google Colab ওয়েবসাইটে যান। উপরের বাম কোণে "ফাইল" বিকল্পে ক্লিক করুন এবং "আপলোড নোটবুক" নির্বাচন করুন।
Google Drive সংযোগ করণ
Google Colab আপনাকে আপনার গুগল ড্রাইভ অ্যাকাউন্টের সাথে সংযোগ করতে বলবে। আপনার ড্রাইভে অ্যাক্সেসের অনুমতি দিন। একবার সংযুক্ত হয়ে গেলে, আপনি বাম দিকে একটি Play Icon দেখতে পাবেন। সবকিছু সঠিকভাবে সেট আপ করা হয়েছে তা নিশ্চিত করতে এটিতে ক্লিক করুন।
গুগল ড্রাইভে JSON ফাইল আপলোড করা গুগল কোলাব গুগল ড্রাইভের সাথে সংযুক্ত হয়ে গেলে গুগল ড্রাইভে, "মাই ড্রাইভ" এ নেভিগেট করুন এবং "আপলোড" এ ক্লিক করে ফাইল কপি করুন।
